ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘ময়ূরপঙ্খী বিজনেস ও লিডারশিপ সামিট–২০২৬’-এ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর ব্যবস্থাপনা পরিচালক (Managing Director) মোঃ আরফাত ছিদ্দিকী। শিল্প ও বাণিজ্য খাতে তরুণ উদ্যোক্তা হিসেবে তাঁর নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও টেকসই ব্যবসায়িক অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণকালে মোঃ আরফাত ছিদ্দিকী বলেন,
“এই সম্মাননা একক কোনো ব্যক্তির অর্জন নয়; এটি ইছামতি গ্রুপের প্রতিটি সদস্যের নিষ্ঠা, পরিশ্রম এবং আমাদের অংশীজন ও শুভানুধ্যায়ীদের আস্থার প্রতিফলন। ভবিষ্যতেও শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় উন্নয়নে আমরা দায়িত্বশীল ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সামিটে দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী, চিন্তাবিদ ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ব্যবসা, সংস্কৃতি ও নেতৃত্বের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় প্ল্যাটফর্মে পরিণত হয়।
মোঃ আরফাত ছিদ্দিকী একজন উদ্যমী শিল্প উদ্যোক্তা ও সংগঠক। তিনি ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান খাতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্বে ইছামতি গ্রুপ ধীরে ধীরে একটি বহুমুখী শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তিনি বিশ্বাস করেন—
“সংগ্রাম যদি সত্য হয়, সফলতা তখন সময়ের অপেক্ষা মাত্র।”
উদ্যোক্তা উন্নয়ন, তরুণ নেতৃত্ব সৃষ্টি এবং টেকসই শিল্পায়ন তাঁর কর্মদর্শনের মূল ভিত্তি।



2 Comments
Riva Collins
It’s no secret that the digital industry is booming. From exciting startups to need ghor
global and brands, companies are reaching out.
Obila Doe
It’s no secret that the digital industry is booming. From exciting startups to need ghor hmiu
global and brands, companies are reaching out.