মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র পল্লবী শাখায় ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডি’র বৈঠক
“প্রেস রিলিজ”
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র মিরপুর পল্লবী শাখায় ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকী’র সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৭.০৮.২০২৫ইং রবিবার দুপুর ২ ঘটিকা থেকে বিকেল ৩:৩০ ঘটিকা সময় পর্যন্ত ১ ঘন্টা ৩০ মিনিটের বৈঠকে গুরুত্বপূর্ণ বেশকিছু সীদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
বৈঠকে ইছামতি গ্রুপের চলমান শিল্প কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা এবং ব্যবসায়িক উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসাথে ব্যাংকিং সুবিধা, বিনিয়োগ সহায়তা ও আর্থিক কাঠামোকে আরও গতিশীল করার কৌশল নিয়েও মতবিনিময় করা হয়।
এসময় মো. আরফাত ছিদ্দিকী বলেন:
“ইছামতি গ্রুপ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে। ব্যাংকিং খাতের সহযোগিতা আমাদের যাত্রাকে আরও সুদৃঢ় করবে।”
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র পল্লবী শাখার কর্মকর্তারা ইছামতি গ্রুপের উদ্যোগকে প্রশংসা করেন এবং প্রয়োজনীয় ব্যাংকিং সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
বৈঠকে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদী পার্টনারশিপ ও আর্থিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ইতিবাচক অঙ্গীকার ব্যক্ত করা হয়।
📌 প্রেরক:
মোঃ মাইন উদ্দিন (সাগর)
প্রধান কর্মকর্তা, জনসংযোগ বিভাগ
ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি
ই-মেইল: mainuddinsagor931@gmail. gmail.com
মোবাইল: 01827-768249
- Main Uddin Sagor
- 17/08/2025
- https://ichamotifood.com/

