রাজধানীর মিরপুরে সানজানা ফ্যাশনের সিইও ও ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকীর সাথে শুভেচ্ছা বিনিময়
সংবাদ ও আপডেট
রাজধানীর মিরপুরে সানজানা ফ্যাশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাশরুল সরদার এবং ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকী এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সার্বিক অগ্রগতি, উৎপাদন প্রক্রিয়ার গুণগত মান উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক বাজার সম্প্রসারণ বিষয়ে তারা বিস্তারিত মতবিনিময় করেন।
পরে দুইজন একে অপরকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং একসাথে সানজানা ফ্যাশনের কারখানা পরিদর্শন করেন।
উভয়পক্ষ আশা প্রকাশ করেন যে, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের তৈরি পোশাক খাত আরও এগিয়ে যাবে এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
📌 যোগাযোগ
প্রকাশক
মোঃ মাইন উদ্দিন (সাগর)
প্রধান কর্মকর্তা, জনসংযোগ বিভাগ
ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি
📧 ই-মেইল: mainuddinsagor931@gmail.com
📞 মোবাইল: 01827-768249

