দেশের বাজার ও আন্তর্জাতিক বাজারে গার্মেন্টস ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে স্বনামধন্য বায়িং হাউজ টাচ ফ্যাশন এন্ড এ্যাপারেলস এর সাথে ফলপ্রসূ অফিসিয়াল মিটিং করেছেন ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফাত ছিদ্দিকী।
সংবাদ:
রাজধানী ঢাকার উত্তরায় প্রায় তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানির বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠক শেষে মোঃ আরফাত ছিদ্দিকী বলেন,
“বেশ কয়েক বছর যাবত গার্মেন্টস ব্যবসা নিয়ে কাজ করছি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা তীব্র হওয়ায় অনেক ক্ষুদ্র উদ্যোক্তা সমস্যার সম্মুখীন হয়েছেন। আজকের বৈঠকে টাচ ফ্যাশন এন্ড এ্যাপারেলস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইকবাল হোসেন সাহেবের সাথে ইউরোপের বাজারে পোশাক রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি ব্যবসায়িক ধারাবাহিকতায় একে অপরকে সহযোগিতা করার ব্যাপারেও আমরা ঐক্যমতে পৌঁছেছি।”
বৈঠক শেষে টাচ ফ্যাশন এন্ড এ্যাপারেলস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইকবাল হোসেন বলেন, “যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় ৩৬% শুল্ক কার্যকর হওয়ার পর থেকে পোশাক রপ্তানি খাতে নজিরবিহীন অস্থিরতা তৈরী হয়েছে! দেশজুড়ে পূর্বের করা অর্ডারগুলো ব্যাপকভাবে বাতিল হয়েছে, আমরা শতভাগ ঝুঁকির মধ্যে পড়েছিলাম! এমতাবস্থায় ভারতের উপর ৫০% শুল্ক কার্যকর হওয়ায় আমাদের বাজেরে কিছুটা সুবিধা নেয়ার সুযোগ তৈরি হয়েছে, আবার পাকিস্তানের উপর ২০% শুল্ক কার্যকর হওয়ায় আমাদের কিছুটা ঝুঁকিও বেড়েগেছে। তবু, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে কৌশল অবলম্বন করতে হবে। আমি আশাকরি আমাদের আজকের আলোচনা ভবিষ্যৎ ব্যবসার দ্বারকে উন্মোচিত করবে”।
- Strategy
- Real Madrid C.F
- 16-09-2025
- https://ichamotigroupbd.com/

